রাষ্ট্রীয় মর্যাদায় ওসমানীর মৃত্যু বার্ষিকী পালনের আহ্বান
মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চিফ ‘বঙ্গবীর’ জেনারেল এমএজি ওসমানীর ২২তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছে সিলেট জেলা উন্নয়ন কাউন্সিল।
কাউন্সিল সভাপতি অ্যাড. আবেদ রাজা এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ আহবান জানায়। বৃহস্পতিবার এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত হবে।
তারা আরও জানান, এই উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বেলা ৩টায় কাউন্সিলের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
