২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ভেষজ ওষুধের সম্ভবনা নিয়ে তিন দিনব্যাপী সেমিনার

ভেষজ চিকিৎসা ও ওষুধের সম্ভাবনা খতিয়ে দেখার লক্ষ্যে গ্যাটে ইন্সটিটিউট মিলনায়তনে ১৬ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী ‘মেডিক্যাল প্ল্যান্টস অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার কাম ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 03:42 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ জার্মান বিশ্ববিদ্যালয়ের এ্যালমনি এ্যাসোসিয়েশন (ডিএএডি এ্যালুমনি এ্যাসোসিয়েশন) এ সেমিনারের আয়োজন করেছে। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ সেমিনার।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভাপতি এম. আসাদুজ্জামান সেমিনারের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ঢাকায় জার্মান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (কনসাল অ্যান্ড কালচারাল অ্যাটাশে) গাইদো গেনরিখ এবং জার্মান অধ্যাপক লুডগার ওয়েসজোহান সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

ভেষজ চিকিৎসার বৈজ্ঞানিক ও অর্থনৈতিক সম্ভাবনা খতিয়ে দেখার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হচ্ছে। শুধু অভ্যন্তরীণ ক্ষেত্রেই নয় ভেষজ চিকিৎসা সামগ্রী ও ওষুধের রপ্তানির সম্ভাবনার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতেও রাসায়নিক ঔষধের বিকল্প হিসেবে ভেষজ ঔষধ এবং চিকিৎসার প্রতি আগ্রহ বাড়ছে। ভেষজ ওষুধের ক্ষেত্রে অত্যন্ত জরুরি গাছপালা ও ওষুধ এশিয়ার দেশগুলোতেই বেশি পাওয়া যায়।