বরিশালে তুচ্ছ ঘটনায় যুবক হত্যা
পটুয়াখালীর কামালপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনার জের ধরে এক যুবককে হত্যা করা হয়েছে বলে হাসপাতাল সূত্র বুধবার জানায়।
নিহত ওই যুবকের নাম আফজাল হোসেন।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে আফজাল বিরোধপূর্ণ একটি জমি থেকে কলা আনতে গেলে তার প্রতিপক্ষ মনির, লুৎফর ও মুজিবুর তাকে এলোপাতাড়ি আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় আফজালকে শের-এ-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
