২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে বই মেলার বই বিক্রি বেড়েছে

মাসব্যাপি একুশে বই মেলাজুড়ে মঙ্গলবার দর্শকের ভীর বৃদ্ধি পেয়েছে এবং সাথে সাথে মেলায় আরও নতুন নতুন বইও এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

কিছু প্রকাশক বলেছেন, মেলায় দর্শকরা বই কেনার কারণে বই বিক্রিও বৃদ্ধি পেয়েছে।

শ্রাবন প্রকাশনীর প্রকাশক রবিন আহসান বলেন, মেলায় বিশেষ লেখকদের বই বেশি বিক্রি হচ্ছে তবে রাজনীতি, ইতিহাস, দর্শন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের বইয়ের প্রতি মানুষের আগ্রহ কম দেখা যাচ্ছে।

আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার মেলা পরিদর্শনে যান, ওই দিনই তার লেখা বই ‘সংসদে যা বলেছি’ মেলায় আসে।

মন্ত্রী কিছু সময় মেলায় কাটান এবং মেলার পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

খ্যাতনামা কবি আল মাহমুদ এবং উপন্যাসিক ইমদাদুল হক মিলন মেলায় ঘুরতে আসেন এবং ভক্তদের অটোগ্রাফ দেন।

বাংলা একাডেমি তথ্য কেন্দ্র থেকে জানা যায়, মঙ্গলবার নতুন মোট ৫৯টি বই মেলায এসেছে। এর মধ্যে ১১টি উপন্যাস, ২০টি কবিতার বই এবং ২টি শিশুতোষ বই।

মওলা ব্রাদার্স, অন্যেষা প্রকাশন, বাংলা একাডেমি, মিজান প্রকাশনী, জাগৃতি প্রকাশনী এবং একুশে বাংলা প্রকাশনী থেকে নতুন বই গুলো এসেছে।

বিকেলে মেলার মূল মঞ্চে “বিংশ শতাব্দীর ভাবনা : কাজী মোতাহার হোসেন” শীর্ষক আলোচনা সভায় কেএম মোহসিন সভাপতিত্ব করেন এবং কবি নুরুল হুদা মূল প্রবন্ধ পাঠ করেন।

এছাড়াও বাংলা একাডেমি প্রাঙ্গনে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।