২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় স্বাধীন দুর্নীতি দমন কমিশনের প্রথম চার্জশিট দাখিল

স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের পর মঙ্গলবার খুলনা অঞ্চলের প্রথম চার্জশিট দাখিল হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের একটি সড়কের মাটির কাজের টাকা আত্মসাত সংক্রান্ত মামলায় এ চার্জশিট দাখিল হয়।

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান ও দু’জন ইউপি সদস্যসহ সাতজনকে এতে আসামি করা হয়। এ মামলা থেকে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। খুলনা জেলা দুর্নীতি দমন কর্মকর্তা মো. আব্দুল করিম এ চার্জশিট দাখিল করেন।