২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘদিন চিকিৎসার পর সংসদে স্পিকারের যোগদান

জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকার সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর সোমবার অধিবেশনে যোগ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 06:51 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

তার সভাপতিত্বে নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর সংসদের কার্যক্রম শুরু হয়। সূচনা বক্তব্যে তার শারীরিক সুস্থ্যতা কামনার জন্য সংসদ সদস্যসহ দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকারি ও বিরোধী দলের সদস্যরা তাদের বক্তব্যে স্পিকারকে স্বাগত জানান।

সংসদ সচিবালয় সূত্র জানায়, গত বছরের ২২ নভেম্বর ১৯তম সংসদ পরিচালনার পর জমির উদ্দীন সরকার তার চিকিৎসার জন্য এ বছরের ১৪ জানুয়ারি সিঙ্গাপুর যান। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার দু’দফা ওপেন হার্ট সার্জারিসহ বিভিন্ন রোগের চিকিৎসা হয়।

২৩ জানুয়ারি সংসদের ২০তম অধিবেশন ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী অধিবেশন পরিচালনা করেন। রোববার পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।