২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ কাউন্সিলের মহাপরিচালক ১৫ ফেব্রুয়ারি ঢাকা আসছেন

ব্রিটিশ কাউন্সিলের মহাপরিচালক স্যর ডেভিড গ্রিন দু'দিনের সফরে ১৫ ফেব্রুয়ারি বুধবার ঢাকা আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 05:29 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে সোমবার জানা যায়, সফরের সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শিক্ষা ক্ষেত্রে আরও সহযোগিতা বাড়ানোর জন্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

দু’দিনব্যাপী সফরে স্যর ডেভিড গ্রিন সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধি এবং নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সাথে মতবিনিময় করবেন।

ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ বাংলাদেশে এর সেবার মান আরও কীভাবে বাড়ানো যায়, সে বিষয়টি তিনি বিশেষভাবে খতিয়ে দেখবেন। এ ছাড়া তিনি গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং কার্জন হল, কেন্দ্রীয় শহীদ মিনার, আহসান মঞ্জিলসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ও প্রতœতাত্ত্বিক নিদর্শনগুলো ঘুরে দেখবেন।

গত ১৫ বছরের মধ্যে ব্রিটিশ কাউন্সিলের কোনো মহাপরিচালকের এটিই প্রথম বাংলাদেশ সফর।