২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়ার কানুখালী গ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী শফিকুল ইসলামকে সোমবার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 04:49 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আশরাফ হোসেন অভিযুক্ত শফিকুল ইসলামকে (২৬) তার স্ত্রীকে হত্যার দাযে ফাঁসির আদেশ দেন।

২০০৪ সালের ১৭ জুলাই স্ত্রী আসমা খাতুন যৌতুক লোভী স্বামীল বেদম মারধোরে মারা যায়। হত্যার পর শফিকুল আসমাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। পরে নিহতের বাবা শফিকুল, তার মা ও দুই বোনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ অভিযুক্তদের মধ্যে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালতের রায়ে শফিকুল ছাড়া বাকি তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়।