২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ সংস্কার প্রস্তাব ওয়েব সাইটে তুলে ধরেছে

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ তাদের ওয়েরসাইটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং নির্বাচনী আইন সংক্রান্ত সংস্কার প্রস্তাব তাদের দলীয় ওয়েবসাইটে তুলে ধরেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 10:19 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

দলীয় সূত্র জানায়, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে পুরো সংস্কার প্রস্তাব তাদের ওয়েবসাইট www.albd.org-এ তুলে ধরা হয়েছে।

রোববার সংসদে ফ্লোর নিয়ে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সংস্কার প্রস্তাব তুলে ধরেন। এর আগে গত বছরের ১৫ জুলাই জাতির উদ্দেশে এ প্রস্তাব তুলে ধরা হয়।

সংস্কার প্রস্তাবে তত্ত্বাবধায়ক সরকার সংস্কারে পাঁচ দফা, নির্বাচন কমিশন সংস্কারে ১৫ দফা এবং নির্বাচনী আইন সংস্কারে ১১ দফা প্রস্তাব দেওয়া হয়।