২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাগেরহাটে রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হল- মো. কালাম (৪০) ও আবু তালেব (৭০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 07:06 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

পুলিশ জানায়, সকালে বাগেরহাট-পিরোজপুর সড়কের গোয়ালমাঠ বাজারের কাছে যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী মোঃ কালাম ঘটনাস্থলে নিহত হয়। তার বাড়ী জেলার মোড়েলগঞ্জ উপজেলার সুতালড়ি গ্রামে। তিনি মোটরসাইকেলে চড়ে বাগেরহাট আসছিলেন।

অপর দুর্ঘটনাটি ঘটে রোববার ভোরে খুলনা-মংলা মহা-সড়কের লকপুর নামক স্থানে। ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী একটি পরিবহন আবু তালেব নামের এক পথচারীকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। এ সময় সে রাস্তা পার হচ্ছিল। তার বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর গ্রামে।

পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।