খুলনায় রাইফেলসহ যুবক গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা শনিবার গভীর রাতে খুলনা মহানগরীর মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার সামনে থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে,শনিবার রাত দেড়টার দিকে র্যাবের একটি টহল দল সন্দেহজনক ঘোরা ফেরার সময় শহীদ নামে এক যুবককে চ্যালেঞ্জ করে।এসময় শহীদ পালানোর চেষ্টা করলে র্যাব তাকে গ্রেপ্তার করে ।পরে তার দেহ তল্লাশি করে একটি থ্রি নট থি রাইফেল ও দুই রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করে। রোববার সকালে তাকে খালিশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
