২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ী ও নৈশপ্রহরী খুন

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শেখপুরার কিতাবচর গ্রামের একটি ছোট বাজারে দুর্বৃত্তরা মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রোববার ভোরে এক মুদি দোকানি ও নৈশপ্রহরীকে খুন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 05:30 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নিহতদের একজন মুদি দোকানি মোজাফফর আহমেদ ওরফে মাজু মিয়া (৬০), তার পিতার নাম মরহুম ইব্রাহিম সওদাগর। নিহত অপরজন লালারহাটের ইস্কান্দার আলীর ছেলে নৈশপ্রহরী মো. সালেহ জহুর (৫১)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শেষরাতের দিকে দুর্বৃত্তরা মাজু মিয়ার দোকান মধু স্টোরে ঢুকে তাকে হত্যা করে এবং লাশ দোকানের ভেতর রেখে বাইরে থেকে আটকে দিয়ে যায়। এরপর তারা আধা কিমি দূরে স্থানীয় বাজারের নৈশপ্রহরীকে হত্যা করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজনের ধারণা, সালেহ জহুর দুর্র্বৃত্তদের চিনতে পারায় তারা তাকে মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করে।

পুলিশের ধারণা, আর্থিক লেনদেনের কারণে পূর্বশত্রুতার জের ধরে মুদি দোকানিকে হত্যা করা হয়েছে।

বোয়ালখালী উপজেলা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, এ ব্যাপারে তদন্ত চলছে, তবে বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মামলা হয়নি।