ঢাকার মগবাজার থেকে ৪টি তাজা গ্রেনেড উদ্ধার
ঢাকার মগবাজার থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রোববার সকালে চারটি তাজা গ্রেনেড উদ্ধার করেছে।
র্যাব-৩ এর অভিযানের নেতৃত্বদানকারী ক্যাপ্টেন মিজান বলেন, মগবাজারের ডাক্তারের গলি থেকে তিনটি এবং টিএ্যান্ডটি অফিসের কাছের একটি ডাস্টবিন থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ওই এলাকায় একজন মেথর পরিষ্কার করার সময় বোমাগুলো দেখতে পেয়ে র্যাবকে খবর দেয়।
র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডগুলো উদ্ধার করে।
র্যাবের বোমা বিশেষজ্ঞ দল ওই গ্রেনেড চারটি পরীক্ষা-নিরীক্ষা করার পর রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এর আগে শুক্রবার পবিত্র আশুরার দিন রাতে একই এলাকা থেকে আরো একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছিল।
