চট্টগ্রামে পৃথক ঘটনায় স্কুলছাত্রসহ ২ জন নিহত
চট্টগ্রামে গত একদিনে পৃথক ঘটনায় এক স্কুলছাত্রসহ দু’জন নিহত হয়েছে।
হাটহাজারীর ফতেহপুরে বৃহস্পতিবার বিকেলে ক্রিকেট খেলার সময় জমিরউদ্দিন (৯) নামে এক শিশু গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
অপর ঘটনায় রাউজানের নওয়াপাড়ায় শুক্রবার মাঝরাতে জনতার গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে জনতা ডাকাত দলকে ঘিরে ফেলে। এসময় অন্য ডাকাতরা গুলিবর্ষণ করে পালিয়ে গেলেও জনতা এক ডাকাতকে ধরে ফেলে।
গণপিটুনিতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় ওই ডাকাতের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠায়।
