২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাটে গুলিবর্ষণের ঘটনায় প্রতক্ষদর্শীদের সাক্ষ্য নিতে শুরু করেছে তদন্তকারীরা

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পুলিশের গুলিতে আটজনের নিহতের ঘটনায় সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি শনিবার প্রতক্ষদর্শী ও পল্লী বিদ্যুৎ সমিতি নেতা গোলাম রাব্বানীর সাক্ষ্য গ্রহণ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

তদন্তকারী দল শনিবার সকাল ১০ টার দিকে কানসাটের অব্বাসবাজারে গেলে সেখানে কয়েক হাজার জনতা তদন্ত দলকে তাৎক্ষনিকভাবে পুলিশের গুলিবর্ষণ ও নির্যাতনের বর্ণনা দেন।

গোলাম রাব্বানী তার লিখিত অভিযোগে নিরেপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের শাস্তি ও নিরীহদের মিথ্যা মামলা প্রত্যাহারসহ ক্ষতিগ্রস্তদের জন্যে ক্ষতিপূরন দাবি করেন।

উল্লেখ্য, সরকার গঠিত উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি বৃহস্পতিবার থেকে কাজ শুরু করে।