সাভারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাসা থেকে রাইফেল উদ্ধার
সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির (অবঃ) এক সেনা কর্মকর্তার বাসা থেকে পুলিশ শুক্রবার রাতে ২২ বোরের একটি বিদেশি রাইফেল উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানা পুলিশ ব্যাংক কলোনি মহল্লার আই/২২ নং (অবঃ) মেজর ফারুকের বাসায় শুক্রবার রাতে তল্লাশি চালিয়ে ২য় তলা ভবনের সিড়ির চিলেকোঠার এক কোণে কাপড় ও কাগজে মোড়ানো আমেরিকার তৈরি একটি রাইফেল উদ্ধার করে।
মেজরের বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনাটি প্রশাসন ও এলাকাবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ ব্যাপারে সাভার থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
