২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক উত্তম চক্রবর্তীর মা দুর্গারাণী পরলোকে

দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার সাংবাদিক উত্তম চক্রবর্তীর মা দুর্গারাণী শনিবার সকালে বগুড়ার একটি ক্লিনিকে পরলোকগমন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 05:33 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তিনি পাঁচ ছেলে, চার কন্যা, নাতি-নাতনী এবং আত্বীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বগুড়ার ফুলবাড়ি শ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী এক বিবৃতিতে দুর্গারাণী চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন।