ঠাকুরগাঁয়ে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায় ভবানন্দপুর গ্রামে শুক্রবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে এক কৃষক নিহত এবং ২০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম তফিজুল ইসলাম (৫০)।
পুলিশ জানায়, চাচাত ভাই তফিজুল ইসলামের সঙ্গে তসলিম উদ্দিনের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতদের রানী শংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রানী শংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
