২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পর্যটক নিহত, আহত ৫০

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া কলেজ মোড়ে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় অন্তত দুই পর্যটক নিহত এবং ৫০ জন আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 12:45 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ঘটনাস্থলেই নিহত দুই ব্যক্তি হচ্ছে-ইমন হোসেন (২০) ও মামুন (১৮)।

চকরিয়া থানা পুলিশ জানায়, শুক্রবার ভোর রাত চারটায় চাঁদপুর সাহারাস্তি থানা থেকে আসা পর্যটক বহনকারী চেয়ারকোচ ‘পদ্মা এক্সপ্রেস’ চকরিয়া কলেজ মোড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ৪০ জন আহত হয়।

নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে পাঁচজনকে আশংকাজনক অবস্থায় একই হাসপাতালে ভর্তি করা হয়।

অপর দুর্ঘটনায় ঘটে শুক্রবার ভোর ছয়টায়। ঢাকার কলাবাগান এলাকার শামীম এন্ড কোম্পানীর কর্মকর্তা-কর্মচারিদের বহনকারী চেয়ারকোচ ‘এস.আই ট্রাভেলস’ খাদে পড়ে গেলে ১০ জনআহত হয়।