চট্টগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ ৩জন নিহত
চট্টগ্রামের পটিয়ায় পৃথক ঘটনায় এক গৃহবধূসহ তিনজন নিহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাগজিপাড়া গ্রামে বৃদ্ধ খুন হয়। তার নাতনীকে বিয়ে করতে ব্যর্থ হয়ে নবী আহম্মেদ নামে এক মুদি দোকানদার তাকে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ওই দোকানদারকে গ্রেপ্তার করেছে।
অপর ঘটনাটি ঘটেছে হাইদগা গ্রামে। বিলকিছ আকতার (২৭) নামে এক গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে আত্মহত্যা করেছে। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে।
এদিকে শ্রীমাই গ্রামে বুধবার রাতে একটি পাগলা হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে শাহ আলম (৩২) নামে এক যুবক নিহত হয়।
এ সকল ব্যাপারে পটিয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
