নিউইয়ার্কের ম্যাপইনফো কর্পোরেশন গ্রামীণ ফোনের লোকেশন ইন্টিলিজেন্স সলিউশনে কাজ করবে
গ্রামীণ ফোন তার লোকেশন ইন্টিলিজেন্স সলিউশন বাস্তবায়নে এবং দেশব্যাপী বি¯তৃত জিএসএম রেডিও নেটওয়ার্ক কার্যক্রমের দক্ষতা পর্যবেক্ষণ ও বৃদ্ধির জন্য নিউইয়র্কের ম্যাপলিপ ইনফো কর্পোরেশনকে দায়িত্ব দিয়েছে।
নিউইয়র্ক ভিত্তিক অন্যতম লোকেশন ইন্টিলিজেন্স সলিউশন সার্ভিসের বিশ্বব্যাপী সরবরাহকারী প্রতিষ্ঠান ম্যাপলিপ ইনফো কর্পোরেশন বৃহস্পতিবার এই ঘোষনা দেয়।
গ্রামীণ ফোন ১৯৯৭ সালে শুরু হয়ে বর্তমানে ৬০ লাখ গ্রাহক নিযে বাংলাদেশের সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে।
গ্রামীণ ফোন শুরু থেকেই তার গ্রাহকের জন্য সর্বোত্তম নেটওয়ার্ক সার্ভিস ও গুনগতমান রক্ষার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সর্বশেষ বছরে তাদের নেটওয়ার্ক কভারেজের পরিমান ৫৫ শতাংশ থেকে ৯৫ শতাংশে উন্নীত করেছে।
এই অগ্রগতির ধারাবাহিকতায় গ্রামীণ ফোনের রেডিও প্লানিং বিভাগের জন্য লোকেশন ইন্টিলিজেন্স সলিউশন সেবা প্রতিষ্ঠান নিয়োগ দানের মাধ্যমে সারা দেশের নেটওয়ার্ক কাভারেজ পর্যবেক্ষণ এবং গুনগতমান রক্ষার প্রয়োজন হয়েছে।
গ্রামীণ ফোনের রেডিও প্লানিং বিভাগের প্রধান সাঈদ ইউসুফ বলেন, সহজ যোগাযোগ ও পরস্পরের মধ্যে সহজে তথ্য লেনদেনের জন্য আমাদের স্বয়সম্পূর্ন ও শক্তিশালী হওয়ার প্রয়োজন রয়েছে।
গ্রাহকদের তথ্য লেনদেন ও প্রদর্শণের আধুনিক সুযোগ-সুবিধা এবং কার্যক্রম প্রদানের জন্য ম্যাপলিপ ইনফো কর্পোরেশন গ্রাহক চাহিদা বিবেচনা করে প্রয়োজনীয় ডিজাইন তৈরী ও তা বাস্তবায়ন করবে বলেও সাঈদ ইউসুফ জানান।
