২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাইফেলস সপ্তাহ শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি

প্রতিবারের মতো এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি থেকে উদযাপিত হতে যাচ্ছে রাইফেলস সপ্তাহ ২০০৬।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 06:04 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওইদিন সকালে ঢাকার পিলখানায় আয়োজিত সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন। এর আগে তিনি আনুষ্ঠানিক কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন।

পরে তিনি বিডিআর সেক্টর কমান্ডারদের সম্মেলনে ভাষণ প্রদান এবং রাতে একটি নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের শেষদিন ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত নানা কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত থাকবে পিলখানা। রাইফেলস সপ্তাহ উপলক্ষে সদর দপ্তর ছাড়াও সকল বিডিআর সেক্টর ও ব্যাটালিয়নেও বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে।