২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রামে কর্নফুলী নদীতে ফেরি দুর্ঘটনায় আরো ১ মহিলার লাশ উদ্ধার

চট্টগ্রামে কর্নফুলী নদীতে বুধবার পুলিশ ফেরি দূর্ঘটনায় নিহত আরো এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করেছে। এনিয়ে গত রোববারের ফেরি দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো সাতজনে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

পতেঙ্গা থানা পুলিশ নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।

এদিকে সড়ক ও জনপথ বিভাগ দুর্ঘটনায় ডুবে যাওয়া নয়টি ট্রাক নদী থেকে উদ্ধার করেছে।

৩৫ জন যাত্রী ও নয়টি ট্রাকের চালক ও হেলপারদের নিয়ে রোববার ফেরিটি কর্নফুলী নদীতে ডুবে যায়।