মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ডেনমার্কের পতাকায় অগ্নিসংযোগ
ডেনমার্কের একটি পত্রিকায় মহানবী হযরত মোহাম্মদ (সা:)’র ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করায় ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্ররা সেদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করেছে।
বুধবার ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইউনুসিয়া মাদ্রাসার পক্ষ থেকে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিবাদের কয়েক হাজার ছাত্রদের একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় তোফায়েল আজম মনুমেন্ট চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
জামেয়া ইউনুসিয়া শিক্ষা সচিব মাও: আ: লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ডেনমার্ক সরকারের প্রকাশ্য ক্ষমা এবং কার্টুন রচয়িতার ফাঁসি দাবি করে ডেনমার্কের পণ্য বর্জনের আহ্বান জানায়। পরবর্তীতে ডেনমার্কের বকেটি বড় পতাকায় তারা অগ্নিসংযোগ করে।
