২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডার ৪ খুনের ঘটনায় আটক ৮

বাড্ডায় মঙ্গলবারের নৃশংস চার খুনের ঘটনায় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী সন্দেহজনকভাবে আটজনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

আটককৃতদের মধ্যে সোহেল হত্যাকাণ্ডে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ সূত্র সোহেলের উদ্ধৃতি দিয়ে জানায়, হত্যাকারীচক্র তাকে ভাড়া করে নিয়ে যায়।

পুলিশ আরো জানায়, নিহতদের সাথে মামুন গ্রুপের পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আটককৃত বাকিদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার বিকেলে বন্দুকধারীরা গুলি চালালে চারজন নিহত ও আরও দুইজন বুলেটবিদ্ধ হয়।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে।