পাখি রক্ষায় তরুণ পরিবেশ কর্মীর সাইকেলে বাংলাদেশ ভ্রমণ
নেচার কনজারভেশন কমিটির সদস্য প্রকৃতিকর্মী খায়রুল আলম পলাশ পাখি রক্ষার আবেদন নিয়ে ৯ ফেব্রুয়ারি থেকে সাইকেলে বাংলাদেশ ভ্রমণ যাত্রা শুরু করবেন।
কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে নেচার কনজারভেশন কমিটি ও বাংলাদেশ বার্ড ওয়াচার্স সোসাইটির উদ্যোগে প্রকৃতি ও পাখি প্রেমিকদের সমাবেশ থেকে তার এ যাত্রা শুরু হবে।
সরকারি তিতুমীর কলেজ সাংস্কৃতিক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ, সাত্বিক নাট্য সম্প্রদায়, বাংলাদেশ বার্ড ফ্লু প্রতিরোধ নাগরিক কমিটি, সারগম ললিতকলা একাডেমীসহ বিভিন্ন পরিবেশ রক্ষা সংগঠন সমাবেশে অংশ নেবে।
এতে উপস্থিত থাকবেন পাখিবরণ উৎসবের আহবায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, এটিএন বাংলার উপদেষ্টা কবি সাইফুল বারী, দৈনিক আমার দেশ সম্পাদক আমানুল্লা কবীর, আলোকচিত্রী সাদাত সেলিম প্রমুখ।
