সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই বাতুলি স্ট্যান্ডে বুধবার সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত এবং অন্ততপক্ষে পাঁচজন আহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলো- শুবল চন্দ্র রায় (৪০) এবং আব্দুল কুদ্দুস (৩৮)। নিহত দু’জনই কাঁচামালের ব্যবসায়ি।
পুলিশ এবং প্রতক্ষ্যদর্শীরা জানায়, বেলা ২টার দিকে একটি দ্রুতগামী কোচের সঙ্গে ঢাকাগামী পিক-আপ ভ্যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। কাঁচামাল ভর্তি পিক-আপ ভ্যানটি এসময় খাদে পড়ে যায়।
পিক-আপ ভ্যানের চালকসহ আহত পাঁচ ব্যক্তিকে দ্রুত ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
