২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

রাজধানীর মিরপুর এলাকার হারুনের পুকুরপাড়ে বুধবার ভোরে র‌্যাবের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষের সময় ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 10:07 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নিহত সন্ত্রাসীর নাম আলমগীর আহমেদ।

র‌্যাব জানায়, অস্ত্র উদ্ধারের জন্য র‌্যাব আলমগীরকে সাথে নিয়ে মিরপুরের হারুনের পুকুরপাড়ে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় আলমগীর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করেছে। র‌্যাব জানায়, আলমগীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।