২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চার তারকা বিশিষ্ট হোটেল পেনিনসুলা উদ্বোধন

বন্দর নগরী চট্টগ্রামে মঙ্গলবার খাদ্যদ্রব্যের ব্যবস বৃদ্ধি এবং অবসর সময় কাটানোর জন্য দ্য পেনিনসুলা চট্ট্রগাম নামে চার তারকা বিশিষ্ট হোটেল উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

শহরের জিইসি ক্রসিংএর কাছে এই হোটেলের আসবাবপত্র গুলো তৈরী করা হয়েছে অত্যাধুনিক মডেলে, পেনিনসুলা চট্টগ্রাম হোটেলটি প্রথম হোটেল যেখানে ১২২টি রুমে অত্যাধুনিক প্রযুক্তির সুবিধাদি নিশ্চিত করা হয়েছে এবং হোটেলে অবস্থানরত সকল অতিথির জন্য রয়েছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা।

“সকল অতিথি কক্ষের মেঝেতে প্রাকৃতিক সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে, ৪৪টি টুইন বেড, ৭০টি কুইন বেড এবং ৮টি বিশেষ লিভিং রুমসহ বিলাসবহুল রুম রয়েছে যেখান থেকে শহরের মনোরম পরিবেশ চোখে পড়বে।

১৪ তলা বিশিষ্ট হোটেলটির প্রবেশ পথের সৌন্দর্য বৃদ্ধির জন্য তা চট্টগ্রামের ঐতিহ্যবাহী শাম্পানের নকশায় তৈরি করা হয়েছে।

হোটেলে ভবনের পুরো এলাকায় পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থার জন্য অগ্নি নির্বাপক ব্যবস্থা, এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।

হোটেলের অতিথিরা হোটেলে বসে চট্টগ্রামের থেকে সমুদ্র সৈকত মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন এবং ১৫ তলার ছাদের পশ্চিম দিক থেকে কর্ণফুলি নদী দেখা যাবে।

হোটেলের ভাইস-চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন, বিদেশী অতিথি, ভ্রমনকারীরারা চট্টগ্রামে এমন একটি হোটেলের অপেক্ষায় ছিলেন। ভালো হোটেলর অভাবে আগে অনেক ভ্রমনকারী ঢাকা ফিরে যেতে বাধ্য হতেন। পেনিনসুলা সে অভাব পূরণ করবে।

১৭ ফেব্রুয়ারি থেকে হোটেলটি আনুষ্ঠানিকভাবে চালু হবে।