২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

খুলনার দাকোপ উপজেলায় যুবতী রোজিনা খাতুন কে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মুত্যুবরণের মামলার রায়ে ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

দন্ডপ্রাপ্ত আসামীরা হলো ইয়াসিন সানা, আব্দুল মজিদ মীর ও পীর আলী গাজী । মঙ্গলবার দপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বেলায়েত হোসেন এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে পীর আলী গাজী পলাতক রয়েছে।

১৯৯৮ সালের ২ মে জেলার দাকোপ উপজেলার হোয়ারা গ্রামের শিবসা নদীতে ডিঙ্গি নৌকায় করে মাছের রেনু পোনা ধরতে যায় রোজিনা। এসময় ইয়াসিন সানা, মজিদ মীর ও পীর আলী গাজী রোজিনার নৌকা আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে। অতিরিক্ত রক্তক্ষরনে রোজিনা পরদিন মারা যায়। এঘটনায় রোজিনার পিতা বাদি হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করেন।