২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় বন্দুকধারীদের গুলিতে নিহত ২, আহত ২

নগরীর বাড্ডায় মঙ্গলবার বিকেলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুইজন নিহত ও অপর দুইজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নিহতরা হল- বাড্ডার আজিজ সারফুদ্দিনের ছেলে আলাউদ্দিন (২৮) এবং আফতাবউদ্দিনের ছেলে তাজুল ইসলাম।

আহতরা হল- কামরুল (২৩) এবং জামাল উদ্দিন (৪০)। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, হতাহতরা বিকেল সাড়ে ৫টার দিকে একটি ইট-বালুর দোকানে বসে গল্প করার সময় এ ঘটনা ঘটে।

বন্দুকধারীরা খুব কাছ থেকে তাদেরকে লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি ছুঁড়লে এ ঘটনা ঘটে।

তবে এ হত্যাকাণ্ডের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।