২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওলানা মান্নানের ইন্তেকাল

দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী মাওলানা এমএ মান্নান সোমবার সকালে তার বনানীর বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে.........রাজেউন)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

এমএ মান্নান মৃত্যুর আগে জটিল রোগে ভুগছিলেন।

মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার বাদআছর মহাখালীর গাউসুল আজম কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাকে সেখানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

মাওলানা মান্নান ১৯৩৫ সালের ৯ মার্চ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কেরোয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

মাদ্রাসা শিক্ষা সমাপ্ত করার পর তিনি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

তিনি ১৯৬৫ সালে পাকিস্তান ইসলামিক উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদকের পদে অধিষ্ঠিত ছিলেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর তিনি ১৯৭৯ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি তৎকালীন সাত্তার সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন।

১৯৮৬ সালে তিনি তৎকালীন সরকারের ধর্মমন্ত্রী নিযুক্ত হন। তিনি একসময় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছিলেন।

জীবদ্দশায় তিনি বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিনসহ বিভিন্ন ইসলামী সংগঠন ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন।