মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত
মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে বাংলাদেশের বিমান, স্থল ও অন্যান্য বন্দর দিয়ে যাতায়াতকারী যাত্রীদের তথ্য সংরক্ষণ ও তদভিত্তিক পার্সোনাল আইডেন্টিফিকেশন সিকিউর কম্পারিজন এন্ড ইভালুয়েশন সিস্টেম তৈরিকরণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
এছাড়া বৈঠকে ম্যাজিস্ট্রেটদের নির্বাহী ও বিচার সংক্রান্ত কার্যাবলী পৃথকীকরণ এবং কতিপয় অন্যান্য বিষয়ে বিধান করার নিমিত্ত ঈড়ফব ড়ভ ঈৎরসরহধষ চৎড়পবফঁৎব, ১৮৯৮ এর অধিকতর সংশোধনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়।
মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতিমন্ত্রীগণ বৈঠকে অংশগ্রহণ করেন।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
