২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা মহানগর ছাত্রদলের কার্যক্রম স্থগিত

খুলনা মহানগর ছাত্রদলের সকল কার্যক্রম শনিবার থেকে স্থগিত করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 12:50 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দলীয় কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আজিজুল বারী হেলাল এই স্থগিতাদেশ দেন।

১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় কার্যালয় চত্বরে মেয়র লবী গ্রুপের সমর্থক ছাত্রদলের মহানগর সাধারণ সম্পাদক সরফরাজ হিরো এবং দাদু-মঞ্জু গ্রুপের সমর্থক মহানগর সভাপতি মাসুদ পরভেজ বাবুর অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে ৫টি মটর সাইকেল ও কয়েকটি রিক্সা ভাংচুর করা হয় এবং সভাপতি মাসুদ পারভেজ বাবু সহ উভয় পক্ষের ৮/১০ জন নেতা কর্মী আহত হয়।

এঘটনায় দুই গ্রুপ এক অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মহানগর ছাত্রদল সভাপতি মাসুদ পারভেজ বাবু ও সাধারন সম্পাদক সরফরাজ হিরোকে শোকজ করে ঢাকায় তলব করা হয়েছে।

রোববার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে তাদের দেখা করার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানায়।