টাঙ্গাইলে জেএমবি’র ২ এহসার সদস্য গ্রেপ্তার
র্যপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব ৯) সদস্যরা শনিবার রাতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মাদারকুল এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মাজাহিদীন (জেএমবি) এর দুই এহসার (আত্মঘাতী) সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের নাম এখলাস হোসেন (২২) ও কিশমত (২৩)।
সূত্র জানায়, ১৭ জানুয়ারি র্যাবের হাতে গ্রেপ্তারকৃত মজনু মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতে মেজর মুকছেদুল বারীর নেতৃত্বে র্যাব মাদারকুলে অভিযান চালায়।
আটক এখলাস হোসেন ও কিসমত ১৭ আগস্ট বোমা হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
