২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের ধর্মীয় অনুভূতিতে কারও আঘাত করা উচিত নয়: কর্মশালায় বক্তারা

ঢাবিতে শনিবার অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন, অপরের বিশ্বাস বা ধর্মীয় অনুভূতিতে কারও আঘাত করা উচিত নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সখিনা আজহার সেমিনার কক্ষে শনিবার ‘মানবাধিকার ও বর্তমান বিশ্ব’ শীর্ষক দু’ দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

ঢাবি’র বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগ এবং ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সমিতি (আইএআরএফ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কারিতাস বাংলাদেশের মানবাধিকার সামাজিক ন্যায়বিচার বিষয়ক পরিচালক ফাদার রিচার্ড ডব্লিউ টিম উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও আইএআরএফ’র সভাপতি অধ্যাপক কাজী নূরুল ইসলাম। কর্মশালায় বক্তব্য রাখেন আইএআরএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক নুসরাত সুলতানা।

ড. টিম বলেন, বিশ্বের সকল দেশের সংবিধানে মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করা হলেও অধিকাংশ দেশের সরকারই নগ্নভাবে মানবাধিকার লক্সঘন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ব্যক্তির ব্যক্তিগত অধিকারের চেয়ে সামাজিক অধিকার আরও বেশি গুরুত্বপূর্ণ।

অধ্যাপক নূরুল ইসলাম বাকস্বাধীনতার অজুহাতে হযরত মোহাম্মদ (সা.) এর মানহানিকর কার্টুনের ব্যাপারে নিন্দা জানান। তিনি বলেন, কোনও ধর্মের সাথে সংশ্লিষ্ট অনুভূতিতে কারও আঘাত করা উচিত নয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হবে। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক  কেএএম সাদউদ্দিন।