২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ধানমন্ডিতে মহিলার আত্মহত্যা

রাজধানীর ধানমন্ডি এলাকায় শনিবার এক মহিলা আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

নিহতের নাম নূর নাহার। তিনি প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় চাকরি করতেন। তার  স্বামী ডা. সোহরাব ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসক।  

ডা. সোহরাব বিডিনিউজকে জানান, তার স্ত্রী মানসিক রোগে ভুগছিলেন।

কিন্তু নিহতের ভাই গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, তার বোন স্বামীর সাথে দাম্পত্য কলহের জের ধরে আত্মহত্যা করেছে।

তিনি আরো জানান, মাত্র নয় মাস আগে তার বোন ডা. সোহরাবকে বিয়ে করে।

ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে।