২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জয়পুরহাটের মঙ্গলবাড়ীতে জয়পুরহাট-নওগাঁ সড়কে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। হাসপাতাল সূত্র শনিবার একথা জানায়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 01:20 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

নিহতের নাম ইব্রাহিম হোসেন (৮০।

নিহতের পারিবারিক সূত্র জানায়, জয়পুরহাট-নওগাঁ সড়কে শুক্রবার রাতে সাইকেল আরোহী ইব্রাহিমকে একটি মোটর সাইকেল ধাক্কা দেয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তির পর শনিবার ভোরে সে মারা যায় । এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।