২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৃক গ্যালারিতে শনিবার থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির আলোকচিত্র প্রদর্শনী শুরু

নর্থ সাউথ ইউনিভার্সিটির উদ্যোগে শনিবার থেকে রাজধানীর দৃক গ্যালারিতে ‘সাউদার্ণ গ্ল্যান্সেস’ শীর্ষক সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 05:57 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জিএ সিদ্দিকী এবং বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুন। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টার পর্যন্ত চিত্র প্রদর্শনী চলবে।

প্রদর্শনীতে ২২ জন আলোকচিত্রীর অন্ততপক্ষে ৬০টি ছবি পদর্শিক হবে। বাংলাদেশর দক্ষিণাঞ্চলের জীবনচিত্র, প্রকৃতি, প্রাকৃতিক দৃশ্য এবং স্থাপত্যের বিষয় গুলো এতে প্রাধান্য পাবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রদের নিয়ে গঠিত একটি দল চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, মহেশখালী এবং সেন্ট মার্টিন দ্বীপে সাত দিন অবস্থান করে এইসব ছবি সংগ্রহ করেছে।