নাক ডাকা বৈবাহিক জীবনে বড় ধরণের প্রভাব ফেলতে পারে
নাক ডাকার বিষয়টি দাম্পত্য জীবনে যতটা মনে করা হয় তার চেয়েও অনেক বেশী প্রভাব ফেলে, বৈজ্ঞানিক গবেষণায় এটা দেখা গেছে।
স্বামী’র অস্বাভাবিক ঘুম অথবা নাক ডাকার কারণে স্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটে, যা দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করে- যুক্তরাষ্ট্রের ইলিনোইসে রাশ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের স্লিপ ডিসঅর্ডার সেন্টারের গবেষণা রিপোর্টে এ কথা বলা হয়েছে।
স্লিপ ডিসয়র্ডার সেন্টারের প্রতিষ্ঠাতা রোসালিন্ড কার্টরাইট বলেন, “এটা বৈবাহিক জীবনের একটি নিত্য সমস্যা যা সম্পর্কে অনেকেই যথেস্ট সচেতন নয়”
কার্টরাইটকে উদ্ধৃত করে সেন্টারের একটি বিবৃতিতে বলা হয় “অস্বাভাবিক ঘুমের কারণে বৈবাহিক জীবনে বেশির ভাগ বিবাহ বিচ্ছেদ ঘটে”।
“ঘুমের মধ্যে স্বামীর নাক ডাকা সত্যিকার অর্থে স্ত্রীকে ঘুম থেকে বঞ্চিত করা, যা মোটেই কোন ছোটখাটো সমস্য নয়। দু’জনেরই ঘুমের অভাবের কারণে তাদের বৈবাহিক জীবনে অশান্তি নেমে আসে এবং ক্রমেই তা মারাত্বক আকার ধারণ করে” বলেন কার্টরাইট।
