বেসরকারি বিদ্যালয়ে সরকারি সনদ নিয়ে সংসদে প্রশ্ন
নীলফমারীর সৈয়দপুর উপজেলার তুলশীরাম বালিকা বিদ্যালয় সরকারি না হলেও দীর্ঘদিন এর সকল কাগজপত্রে ‘সরকারি’ লেখা হচ্ছে।
বিদ্যালয়টির কোন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী সরকারি বেতন ভাতা না পেলেও এর সনদ দেওয়া হচ্ছে সরকারি হিসেবেই।
জাতীয় সংসদে বৃহস্পতিবার বেসরকারি সদস্য দিবসে স্থানীয় সাংসদ আমজাদ হোসেন সরকার বিষয়টি সিদ্ধান্ত প্রস্তাব আকারে সংসদে উপস্থাপন করে বলেন, এই বিষয়টি নিয়ে তিনি চরম বিপাকে রয়েছেন।
তিনি এ সমস্যা থেকে বিদ্যালয়টিকে মুক্তিদান ও সরকারি নাম অব্যহত রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানালে শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
