চাঁপাইনবাবগঞ্জে র্যাবের সাথে ক্রসফায়ারে অস্ত্রব্যবসায়ী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শান্তিমোড় গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের সাথে ক্রস-ফায়ারে এক অস্ত্রব্যাবসায়ী নিহত এবং পাঁচ জন আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম শুকুদ্দিন। সে তেলকূপি গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। আহত ব্যক্তিরা হলো, একই গ্রামের আফসার হোসেন ওরফে ভিখুর ছেলে রবিউল ইসলাম ওরফে রবু (২৭) ও আফসার আলীর ছেলে খাইরুল ইসলাম (৩২) এবং র্যাব-৫ এর মেজর ফারুকই আজম ও কর্পোরাল নূরুল ফেরদৌস।
র্যাব- ৫ এর মেজর ফারুক-ই-আজম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বৃহস্পতিবার শিবগঞ্জের শাহবাজপুর ইউপি’র চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের কাছে শান্তির মোড় এলাকায় ওঁত পেতে থাকে। অস্ত্রব্যবসায়ীরা টের পেয়ে র্যাবদের লক্ষ্য করে গুলি করলে র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এতে তিন অস্ত্র ব্যবসায়ী গুলিবিদ্ধ হলে তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুকুদ্দিনের মৃত্যু হয়।
র্যাব এসময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করে।
