খুলনায় ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮
খুলনা মহানগরীতে বুধবার রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের মোট ৮জন আহত হয়েছে। এসময় কয়েকটি মোটর সাইকেল ও রিক্সা ভাংচুর করা হয়।
সূত্র জানায়, নগর ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজ বাবু মঙ্গলবার খালিশপুর থানা ছাত্রদলের সভাপতি মজিবুর রহমানের অনুপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি সোহেল আলম মল্লিককে সভাপতির দায়িত্ব দেন। এই সভাপতিত্ব নিয়ে বুধবার রাত ৮টার দিকে সংঘর্ষ বাধে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর ছাত্রদল নেতা বাবু ও হিরো সমর্থকরা নগরীতে পৃথক পৃথক মিছিল বের করে। হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর প্রতিটি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মেয়র লবী গ্রুপ সমর্থিত মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক সরফরাজ হিরো বাদি হয়ে বুধবার গভীর রাতে দাদু মঞ্জু গ্রুপের সাত জনের নাম উল্লেখ করে এবং আরও ১০/১২ জন অঞ্জাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হল, মহানগর ছাত্রদলের সভাপতি মাছুদ পারভেজ বাবু, আব্দুল আজিজ সুমন, বিএল কলেজ সভাপতি এরশাদ হোসেন ডাবলু, পলিটেকনিক কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা, এনামুল কবীর, জিল্লু, মোরশেদুল ইসলাম সজীব।
তবে স্থানীয় থানা দাদু মঞ্জু গ্রুপের মামলা গ্রহণ করেনি। বুধবার গভীর রাতে গ্রুপের ছাত্রদলের নেতাকর্মীরা থানায় মামলা করতে গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. হামিদ মামলা নিতে তালবাহানা করনে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মামলা গ্রহন করা হয়নি।
