২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে নিহত বাংলাদেশীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে বিএসএফে’র গুলিতে নিহত বাংলাদেশী নাগরিক কামালের লাশ বিএসএফ বুধবার রাতে ফেরত দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

৬ রাইফেলস্ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর সালাউদ্দিন জানান, চাকপাড়া সীমান্তের ১৮২/৭ সীমান্ত পিলারের কাছে বুধবার রাত ৯টার দিকে বিডিআর-বিএসএফে’র মধ্যে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিএসএফ কামালের লাশ বিডিআরের কাছে হস্তান্তর করে।

বুধবার ভোর ৪টার দিকে ভারতের ২৭ বিএসএফ ব্যাটালিয়নের নওদাপাড়া ক্যাম্পের সদস্যরা চাকপাড়া সীমান্তের ১৮নং মেইন সীমান্ত পিলারের কাছ দিয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যান্তরে প্রবেশ করে কামাল (৩০) কে গুলি করলে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কামাল শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের এরফানের ছেলে। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়।