মুন্সিগঞ্জে কুপিয়ে এক ব্যক্তিকে খুন
মুন্সিগঞ্জে বৃহস্পতিবার ভোরে টঙ্গীবাড়ি উপজেলার ভোরন্ডা গ্রামে সশস্ত্র সন্ত্রাসীরা এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে। নিহতের নাম নেকবর শিকদার (৪০)।
পারিবারিক সূত্র জানায়, ডাকাতরা ওই ব্যক্তিকে খুন করেছে।
তবে পুলিশ আশঙ্কা, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।
নিহতের ঘর থেকে জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র খোয়া যাওয়ায় পরিবারের লোকজনই এই হত্যার সাথে জড়িত রয়েছে বলে পুলিশের ধারণা।
