কলকাতায় বিরাষ্ট্রীকরন বিরোধী কর্মসূচির কারণে ফ্লাইট বিলম্বিত
কলকাতায় বিরাষ্ট্রীয়করণের প্রতিবাদে কয়েকটি বামপন্থি রাজনৈতিক দলের আহুত কর্মসূচির কারণে বুধবার কলকাতা থেকে ছেড়ে যাওয়া এবং কলকাতাগামী সবকটি ফ্লাইট বিলম্বিত হযেছে। এতে ঢাকা থেকে কলকাতাগামী দুটি ফ্লাইটের উড্ডয়ন কয়েক ঘণ্টা বিলম্বিত হয়।
কলকাতা বিডিনিউজ প্রতিনিধি জানান, বিরাষ্ট্রীয়করণের প্রতিবাদে গৃহীত কর্মসূচির কারণে সব ফ্লাইট বিলম্বিত হয়।
বিমান উড্ডয়ন বা অবতরণের ব্যাপারে এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করলে সকল ফ্লাইট বাতিল করে দেওয়া হয়।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ১২ টা ৫ মিনিটে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করে, কিন্তু অপর দুটি ফ্লাইটের যথাক্রমে ২ টা ৫৫ এবং সাড়ে ছয়টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ফাইটগুলোর উড্ডয়ন রাত আটটা পর্যন্ত বিলম্বিত হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, যথাসময়ে উভয় বিমানে যাত্রীদের উঠানো হলেও ছেড়ে যেতে রাত আটটা বেজে যায়।
