২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ রানা নামের নয় বছরের এক শিশু নিহত হয়েছে শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলার পাইসকায় রোববার।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 05:23 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

নিহতের বাবার নাম সাইদুল ইসলাম। তার বাড়ি পাইসকা গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২টার দিকে ধান বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো ওই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাংচুর করে।

পুলিশ ট্রাকটি আটক করেছে।