২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঘন কুয়াশায় আটকা পড়েছে দুটি জাহাজ

ঘন কুয়াশার কারণে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের কাছে একটি চরে আটকে পড়েছে রোববার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 03:54 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

জাহাজ দুটির একটি সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ওইএল ফ্রিডম এবং অপরটি পানামার পতাকাবাহী সাকুরা।

বন্দরের হার্বার মাস্টার ক্যাপ্টেন জাফরউল্লাহ চৌধুরী বলেছেন, সকাল ১০টার দিকে ৬০০ কন্টেইনার নিয়ে বন্দর ছেড়ে যাওয়ার সময় ওইএল ফ্রিডম চরে আটকা পড়ে। ৩৫০০০ মেট্রিক টন ভোজ্য তেল নিয়ে বন্দরে ঢোকার সময় আটকা পড়ে সাকুরা ।

ক্যাপ্টেন জাফরউল্লাহ বলেন, তবে অন্যান্য জাহাজের চলাচল স্বাভাবিক আছে।