কালিয়াকৈরে জঙ্গি সন্দেহে ৫ ব্যক্তি গ্রেপ্তার
কালিয়াকৈরে শুক্রবার রাতে আলাদা আলাদা অভিযানে পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্য সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
তাদের মধ্যে আব্দুল খালেকের কাছে পাওয়া গেছে ২০টি ডেটোনেটর। তার বাড়ি কালিয়াকৈরের সখিপুরে। বাবার নাম নুর মিয়া।
পুলিশ শনিবার তার সাত দিনের রিমান্ড চাইলে আদালত মঞ্জুর করে দুই দিনের।
কালিয়াকৈর থানার সেকেণ্ড-ইন অফিসার শওকত জাহান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আরেকটি অভিযানে জেএমবি সন্দেহে আরও চার ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলো ইব্রাহীম (২৫), শাওন (২১), আনিসুর রহমান (২৮) ও ফরিদ। কালিয়াকৈর থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
