২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দেয়াল চাপায় দু’জনের মৃত্যু

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও ইউনিয়নের চান্দের ঘোনা এলাকায় শনিবার সকালে বাড়ির দেয়াল চাপা পড়ে গৃহকর্তা ছব্বির আলমের ছেলে জাফর আলম (১২) ও মাটিকাটার শ্রমিক মোহাম্মদ কালু (৩৫) মারা গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 06:09 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

স্থানীয়রা জানায়, চান্দেরঘোনা চরপাড়ার ছব্বির আলম তার মাটির কাঁচা ঘরের পাশেই আরেকটি বাড়ির তৈরির কাজ শুরু করেছিলেন। সকালে শ্রমিকরা মাটি কাটতে শুরু করার পর সাড়ে ৮টায় হঠাৎ পুরনো বাড়ির একটি দেয়াল ধসে যায়। এর নিচে চাপা পড়ে জাফর আলম ঘটনাস্থলেই মারা যায়। আহত শ্রমিক একই এলাকার আবদুস সালামের ছেলে মোহাম্মদ কালু হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল হোসেন জানিয়েছেন, তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়েছিলেন। থানায় কেউ লিখিত অভিযোগ না করায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।